1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জে “পুলিশ মেমোরিয়াল ডে” – ২০২৪ উপলক্ষে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩৫০ Time View

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জঃ

“পুলিশ মেমোরিয়াল ডে” – ২০২৪ উপলক্ষে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা পুলিশ। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে শনিবার (৯ মার্চ) সকাল ১০ টায় পুলিশ মেমোরিয়াল ডে- ২০২৪ পালন করা হয়েছে।

এ লক্ষ্যে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম।

পুস্পস্তবক অর্পণ শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর গোপালগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ( প্রশাসন ও অর্থ) মোহাম্মদ লুৎফুল কবির চন্দন), অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ( ক্রাইম এন্ড অপস) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম,সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো: কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান সহ গোপালগঞ্জের সকল পুলিশ ইউনিটের সিনিয়র অফিসার-ফোর্সবৃন্দ ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের সম্মানিত পরিবারবর্গ উপস্থিত ছিলেন। পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪-এ আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তায় কর্তব্যরত অবস্থায় গোপালগঞ্জ জেলা এলাকার জীবন উৎসর্গকারী ৬৫ জন পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা উপহার প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho