1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

নগরকান্দায় ভাইস – চেয়ারম্যান পদে সোহরাব হোসেনের নির্বাচন করার ঘোষনা

  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩৮১ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে  ভাইস – চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মাওলানা সোহরাব হোসেন নিজেই তার নাম ঘোষনা দিয়েছেন।  
শনিবার বিকালে নগরকান্দা প্রেসক্লাব মিলনায়তনে  নগরকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে    মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি আসন্ন নগরকান্দা উপজেলা পরিষদ  নির্বাচনে নিজেকে সম্ভাব্য ভাইস – চেয়ারম্যান প্রার্থী হিসাবে নিজেই নাম ঘোষনা করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ।

নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদের সভাপতিত্বে শওকত আলী শরীফের উপস্থাপনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জাকির হোসেন জাকারিয়া, প্রেস ক্লাবের  সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাবেক সভাপতি সামছুল হুদা হুদু, বোরহান আনিস, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী, সরকারি এম এন একাডেমির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সাইয়েদুর রহমান বাবলু, সরকারি নগরকান্দা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আফতাব হোসেন, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট সরোয়ার হোসেন, মোঃ এনায়েত হোসেন, হাফেজ শাখাওয়াত হোসেন, নগরকান্দা প্রেসক্লাবের সাংবাদিক শফিকুল খান জনি, মিজানুর রহমান মোল্যা, শহিদুল ইসলাম, নিজাম নকীব, তৌহিদ তুহিন, রেজাউল করিম সেলিম, শফিকুল ইসলাম মন্টু, মশিউর রহমান মিন্টু, শাহিদুজ্জামান সাহিদ, ফয়সাল হোসেন, আরিফুজ্জামান হিমোন, নাসির হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় মাওলানা সোহরাব হোসেন বলেন, নগরকান্দা উপজেলা বাসীর উন্নয়ন ও কল্যাণে নিজেকে নিয়োজিত করতেই ভাইস- চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি। এর আগেও আমি এই পদে নির্বাচন করে প্রায় ২৫ হাজার ভোট পেয়ে সামান্য ভোটের ব্যবধানে হেরে যাই। কিন্তু এবার উপজেলাবাসীর অনুরোধে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

মতবিনিময় সভা শেষে ইফতারের আগে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho