1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মাদারীপুরে ৩০০ শিক্ষার্থীকে স্কুলব্যাগ দিল কোডেক

  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩৫৫ Time View

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে তিন শতাধিক ক্ষুদে শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের থানতলি এলাকায় জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)। এ সময় নতুন ব্যাগ পেয়ে খুশি হয় শিক্ষার্থী।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তানিয়া ফেরদৌস। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে আলম সিদ্দিক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা উজ্জ্বল মুন্সী, কোডেকের এরিয়া ম্যানেজার আব্দুল কুদ্দুস, মাদারীপুর জেলার শাখা ব্যবস্থাপক আল আমিন প্রমুখ।

উপক‍‍ূলে পিছিয়ে পড়া নারী ও অসহায়দের এগিয়ে নিতে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে ক্ষুদ্রক্ষণ দানকারী বেসরকারি প্রতিষ্ঠান কোডেক। আর্তমানবতার সেবায় নানা সময়ে বিভিন্ন সহযোগিতার অংশ হিসেবে মাদারীপুরের জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, ডিসি একাডেমি, ঘটমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিকরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী তিন শতাধিক শিক্ষার্থীকে এ স্কুলব্যাগ উপহার হিসেবে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho