1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মাদারীপুরে ভেজাল গুড়ের কারখানা ও তরমুজের দোকানে অভিযান, ২৭ হাজার টাকা জরিমানা

  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩৫৭ Time View

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে জেলার শিবচরে একটি ভেজাল গুড়ের কারখানাসহ তিনটি তরমুজের দোকানে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এসময় তাদের মালিকদের ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে থেকে বিকেল পর্যন্ত উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দোতারা গ্রামে মো: ফজলু খানের বাড়িতে ও পাঁচ্চর বাজারের তিনটি তরমুজের দোকানে এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সুত্র জানায়,” দোতারা এলাকায় চিনি ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রনে ফজলু খানের বাড়িতে গুড় তৈরী করার অভিযোগে তাকে ২০ হাজার টাকা ও পাঁচ্চর বাজারের তিনটি তরমুজের দোকানে মূল্য তালিকা না টানানোর অভিযোগে তরমুজ ব্যবসায়ী মো: ইউনুস বেপারীকে ২ হাজার টাকা, ব্যবসায়ী কামাল হাওলাদারকে ২ হাজার ও ব্যবসায়ী মো: আলম ফরাজিকে ৩ হাজার টাকা করে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, জনস্বার্থে নিয়মিত আমাদের অভিযান চলবে।

এসময় মাদারীপুর জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, শিবচর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. ফজলুল হক ও শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho