1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

কে এম ওবায়দুর রহমানের ১৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৫৫০ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদ, বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মরহুম কে এম ওবায়দুর রহমানের ১৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় স্বরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ফরিদপুর জেলা, নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার লস্করদিয়া ওবায়েদ মঞ্জিলের সামনে অনুষ্ঠিত স্বরণ সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ওবায়েদ কন্যা শামা ওবায়েদ ইসলাম রিংকু।
২০০৭ সালের ২১ মার্চ কে এম ওবায়দুর রহমান ঢাকাতে ইন্তেকাল করেন।
স্বরণ সভা ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম – আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, কেন্দ্রীয় যুবদলের সহ- সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ- সভাপতি মাহবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, আলমগীর হোসেন বকুল মিয়া,  সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, ঢাকা মহানগর উত্তরের যুবদলের যুগ্ন-সম্পাদক হাফিজুর রহমান শরীফ, বিএনপি নেতা রেজাউর রহমান রিজু, জেলা যুবদলের যুগ্ন- সাধারণ সম্পাদক হেলালউদ্দীন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, যুবদল নেতা এ্যাডঃ জুয়েল হোসেন সুমন, রবিউল ইসলাম বাবু, মশিউর রহমান, শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমান, পৌর ওলামা দলের সভাপতি মজিবুর রহমান প্রমুখ।
স্বরণ সভা ও ইফতার মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ মরহুম কেএম ওবায়দুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে তার জীবনের উপর আলোচনা করেন।
এর আগে সকালে কে এম ওবায়দুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা, উপজেলা  বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho