1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মুকসুদপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৫১৬ Time View

মুকসুদপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত
শহিদুল ইসলাম ঃ
গোপাল গঞ্জ জেলার মকসুদপুর উপজেলা শাখা কর্তৃক অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটি (অসকস) কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে ।এ উপলক্ষে ২১ মার্চ ২০২৪ তারিখে লাইফ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগস্টিক সেন্টারের নিচে ফুডল্যান্ড রেস্টুরেন্টে ইফতার পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটির মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি মোঃহাসনাতজান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটির গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃদেলোয়ার হোসেন, মুকসুদপুর পৌর মেয়র আশ্রাফুল আলম শিমুল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, সাবেক পৌরসভার মেয়র সাজ্জাদ করিম মন্টু,অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটি মুকসুদপুর শাখার আইন বিষয়ক সম্পাদক মোঃহারুন আর রশিদ শেখ,এসময়ে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম,পৌর আওয়ামীলীগের সভাপতি মুন্সী আনোয়ার হোসেন, পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃকাজল শেখ, কাউন্সিলর জাকির হোসেনসহ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটির শতাধিক সদস্য! পরিশেষে ইফতার পূর্ব দেশ জাতির কল্যানে বিশেষ মোনাজাত করেন সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটির উপদেষ্টা মোঃ নুর মোহাম্মাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho