1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতা বাবু রঞ্জিত কুমার (গামা) এর প্রতি জননেতা শেখ ফজলুল করিম সেলিম এম.পি এর শ্রদ্ধাঞ্জলি

  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৩৪৭ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু রঞ্জিত কুমার গামার মৃত্যুর সংবাদ শুনে জননেতা শেখ ফজলুল করিম সেলিম এম.পি ও তার দুই ছেলে এফবিসিসিআই এর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈমকে সাথে নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জে সকাল ১১ টা ৩০ মিনিটে হাসপাতালের মর্গে উপস্থিত হয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও পরিবারের স্বজনদের সমবেদনা জানান। সেই সাথে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, জেলা ছাত্রলীগ ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটার, গোপালগঞ্জ শেখ ফজলুল করিম সেলিম “ল” কলেজের অধ্যক্ষ বাবু রঞ্জিত কুমার গামা গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। ঢাকা যাওয়ার পথে তার অবস্থার অবনতি হলে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে গোপালগঞ্জ আওয়ামী পরিবার ও আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। পরে তার প্রতি শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম এম নাসির আহমেদ, সাধারণ সম্পাদক এড. এম জুলকদর রহমান সহ বারের অন্যান্য আইনজীবীগণ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho