1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন

  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৩৮৫ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে ২৫ মার্চের গণহত্যা দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ সংলগ্ন ঐতিহাসিক জয় বাংলা পুকুর পাড়ে ‘৭১ -এর বধ্যভূমিতে নির্মিত শহীদ স্মৃতিস্তম্বের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. মুন্সী আতিয়ার রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, স্থানীয় সরকার -এর উপ-পরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামছুল আরেফীন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কে এম হাসানুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭১ -এর মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে গণহত্যা দিবস সংক্রান্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho