1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

স্বাধীনতা দিবসে শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল মাদারীপুর জেলা পরিষদ

  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৩৫০ Time View

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি-২:
মাদারীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলার ১২০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে জেলা পরিষদের মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয়। এতে জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে ফুলের তোড়া, উপহার সামগ্রী ও বার্ষিক ক্যালেন্ডার তুলে দেন।

মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মীর মামুন অর রশিদ এর সভাপতিত্বে ও সদস্য ও প্যানেল চেয়ারম্যান মহিউদদ্দিন খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদস্য মোহাম্মদ ইলিয়াছ হোসেন, সংরক্ষিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান আয়শা সিদ্দিকী, সংরক্ষিত সদস্য মোসাঃ রোকসানা পারভীন, বীর মুক্তিযোদ্ধা সহ অন্যরা।

এ সময় বক্তারা ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরেন এবং জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীর সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho