1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের(বিএমইউজে) এর উদ্যোগে দোয়া ও ইফতার মহফিল

  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৬০৭ Time View

 গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের বানীর চীফ রিপোটার এ.জেড আমিনুজ্জামান রিপনের উদ্যোগে ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বিকাল ৫ ঘটিকায় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় দৈনিক ভোরের বানীর চীফ রিপোটার ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদকের কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার লিগ্যাল অ্যাডভাইজার এ্যাড : বাদশা বুলবুল, ফালগুনী টিভি ও নাগরিক ভাবনার প্রতিনিধি মনির মোল্লা, বিএমইউজে গোপালগঞ্জের সিনিয়র সদস্য সচিব হাজি কাবুল, দৈনিক ভোরের সময়ের ইকবাল হোসেন, যুগের সাথীর আরমান খান জয়, জাতীয় অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার গোলাম রব্বানী, লাল সবুজের দেশ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ নাঈম, আলোকিত প্রতিদিনের মোঃ শিহাব উদ্দিন, দেশের কণ্ঠের জেলা প্রতিনিধি পলাশ সিকদার, লোকালয় বার্তার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও সহ- সাংগঠনিক সম্পাদক গোপালগঞ্জ জেলা বিএমইউজে মোঃ তপু শেখ, টুঙ্গিপাড়া উপজেলা বিএমইউজের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের গোলাম কাদের, সাংবাদিক হাসিব মোল্লা, সকালের বার্তার জসিম উদ্দিন মুন্সী, দৈনিক মানবাধিকার পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম, সাংবাদিক ইনসান , আই বার্তার শাহাবুদ্দিন সুজা প্রমুখ। 

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মুক্তিযোদ্ধা  কমপ্লেক্স মসজিদের ইমাম মোঃ আবু সাঈদ। ইফতারের পূর্বে ধর্মীয় আলোচনা শেষে সারা দেশের সকল সাংবাদিকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho