1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ

১০ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ স্কুল ছাত্রীর

  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৪০৯ Time View

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ৭ম শ্রেণীর ছাত্রী শারিকা ইসলাম জুন(১৩)। এ বিষয়ে গত ২৪ মার্চ রাজৈর থানায় সাধারণ ডায়েরি করেন তার চাচাতো ভাই জয় মাতুব্বর। তবে ১০ দিন পার হয়ে গেলেও এখনো তার সন্ধান মেলেনি। শারিকা উপজেলার হোসেনপুর ইউনিয়নের তাঁতীকান্দা গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলামের একমাত্র মেয়ে। সে টেকেরহাট শহীদ সরদার সাজাহান বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর যাবত সৌদি থাকেন সারিকার বাবা শহিদুল ইসলাম। এজন্য পড়ালেখার সুবিধার্থে মাকে নিয়ে উপজেলার টেকেরহাট ঘোষালকান্দির বাড়িতে বসবাস করতো শারিকা। গত ২৪ মার্চ সকাল আনুমানিক ৯ টা ৩৫ মিনিটে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরে না আসলে খোঁজাখুজি শুরু করে স্বজনরা। একপর্যায়ে রাজৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার চাচাতো ভাই জয় মাতুব্বর। পরে র‌্যাবের সহযোগিতা নিয়েও নিখোঁজ স্কুল ছাত্রীর সন্ধান পাচ্ছেন না তারা।

নিখোঁজ স্কুল ছাত্রীর চাচাতো ভাই জয় মাতুব্বর জানান, শারিকা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরে অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধান না পেয়ে থানায় জিডি করেছি। কিন্তু ৯ দিন পার হয়ে গেলেও এখনো কোন খোঁজ পাচ্ছিনা। এদিকে কাকি (শারিকার মা) এক মাস আগে স্ট্রোক করেছে। সে এখনো গুরুতর অসুস্থ।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা রাজৈর থানার এস আই মোস্তফা কামাল বলেন, মেয়েটি ফ্রী-ফায়ার গেম খেলতো। এই সুবাদে একটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল বলে জানতে পেরেছি। ধারণা করা হচ্ছে ওই ছেলের সাথেই পালিয়েছে। কিন্তু ওই ছেলের কোন নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে কয়েকটি নম্বর ট্রাকিং করেছি। আমাদের চেষ্টা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho