1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

নগরকান্দায় তুচ্ছ ঘটনায় মাদ্রাসার দুই এতিম ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৪৫৭ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় মাদ্রাসার এতিম দুই শিক্ষার্থীকে মার পিটের অভিযোগ পাওয়াগেছে।

অভিযোগ সূত্রে জানাগেছে  উপজেলার বিলগোবিন্দপুর মাদ্রাসা ও এতিমখানার দুই শিক্ষার্থী কে পিটিয়ে আহত করেছে আতিক শেখ নামের এক দোকান্দার।

জানাগেছে গত শনিবার বিকালে বিলগোবিন্দপুর মাদ্রাসা ও এতিমখানার দুই শিক্ষার্থী লিয়ন বিশ্বাস এবং জিসান কে তুচ্ছ ঘটনায় পিটিয়ে আহত করেছে আতিক শেখ ও কাদের সরদার এবং তাদের সাথে  থাকা লোকজন।

লিয়ন ও জিসান মাদ্রাসা সংলগ্ন আতিক শেখ এর মুদি দোকানে যায় চকলেট কিনতে। মুদি দোকানদার আতিক শেখ দুই মাদ্রাসা শিক্ষার্খীকে তাদের দেওয়া টাকার চেয়ে বেশী চকলেট নেওয়ার অ়ভিযোগে মারপিট করে। এক পর্যায়ে তারা দোকানে থাকা শলা দিয়ে দুই মাদ্রাসা শিক্ষার্থী কে বেদম মারপিট করে গুরুতর আহত করে।

এই ঘটনায় কোন বিচার না হওয়ায় মঙ্গলবার দুপুর ১২ টায় বিল গোবিন্দপুর মাদ্রাসা ও এতিমখানার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক নগরকান্দা প্রেসক্লাবে এসে মারপিটের ঘটনা বর্ণনা করেন। ঘটনা বর্ণনানার সময় অভিভাবক জালাল বিশ্বাস কান্নায় ভেঙ্গে পড়েন। এঘটনায় মোঃ জালাল বিশ্বাস নগরকান্দা থানায় একটি অভিযোগ করেছে।
বিল গোবিন্দপুর মাদ্রাসার পরিচালক মোঃ ইসমাইল হোসেন বলেন,আমাদের মাদ্রাসার দুই শিক্ষার্থী কে মারপিটের ঘটনায় আমরা নগরকান্দা থানায় অভিযোগ দায়ের করেছি। আহত দুই শিক্ষার্থী তাদের মারপিটের লোমহর্ষক কাহিনী বর্ণনা করেন। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান বলেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho