1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মুকসুদপুরে ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৪১২ Time View

কে এম শফিকুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জলিরপাড় আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগী শত শত নারী ও পুরুষেরা।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে জলিরপাড় আশ্রয়ন প্রকল্পের সামনের সড়কে অবস্থান নিয়ে শত শত নারী ও পুরুষ একে অপরের হাতে হাত রেখে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বিলকিস বেগমের (৪০) সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন পিঞ্জিরা বেগম (৫৫)।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিউটি বেগম (৩২), মনির, রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান ইউএনও এস এম ইমাম রাজী টুলু গরিব ও অসহায়দের প্রতি খুবই আন্তরিক। আমাদের বিপদ-আপদে আমরা সব সময় তাকে কাছে পাই। তিনি চলে গেলে আমরা খুবই অসহায় হয়ে পড়বো। তাছাড়া আমাদের নামে বরাদ্দকৃত নির্মানাধীন ঘরগুলো বেহাত হওয়ারও শঙ্কা রয়েছে। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাদের মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের মাধ্যমে এই ইউএনও’র বদলির আদেশ দ্রুত প্রত্যাহার চাইছি। দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে জলিরপাড় আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী শত শত নারী ও পুরুষ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho