1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ

গোপালগঞ্জে দুই শতাধিক এতিম শিশুদের সাথে নিয়ে জেলা আইডিইবি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৩৬২ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের স্বনামধন্য মুসলিম এতিমখানার প্রায় দুই শতাধিক এতিমদের সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে আইডিইবি গোপালগঞ্জ জেলা শাখা।

এ লক্ষ্যে বুধবার (৩ এপ্রিল) আছর নামাজ আদায়ের পর গোপালগঞ্জের মুসলিম এতিমখানায় এতিম শিশুদের সাথে নিয়ে পবিত্র রমজান মাসের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় আইডিইবি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বিএম ইছানুল কবির ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল হালিম খান সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং মুসলিম এতিমখানায় হেফ্জ বিভাগে অধ্যায়নরত অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রতিবারের ন্যায় এবার ঘটা করে ইফতারের আয়োজন না করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মতে এতিমদের সাথে নিয়ে গোপালগঞ্জ আইডিইবি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।

ইফতারের পূর্বে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল শহীদের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho