1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

বঙ্গবন্ধুর সমাধিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ -এর শ্রদ্ধা

  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৪০৫ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) -এর প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ।

রোববার (৭ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তিনি বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।

এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মীর আব্দুস সাহিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদপুর সার্কেল) মোঃ বাহার উদ্দিন মৃধা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ঢাকা সার্কেল) মোঃ রওশন আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (গ্রাউন্ড ওয়াটার সার্কেল) মো:সাইফুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (খুলনা সার্কেল) মোঃ জামানুর রহমান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাবেক মেয়র মোঃ ইলিয়াছ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, জে. কে. পলিমার ইন্ডাস্ট্রি’র চেয়ারম্যান ও বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব কামরুজ্জামান কামাল সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার জি এম নুরুদ্দীন সিজার সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পরে তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে সাক্ষর করেন। এরপর প্রধান প্রকৌশলী গোপালগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে পৌঁছালে সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে কর্মকর্তা- কর্মচারী ও সংশ্লিষ্ট ঠিকাদারদের সাথে আয়োজিত এক মত বিনিময় সবাইকে নিয়ে অংশগ্রহণ করেন। এরপর বিকালে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho