1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ৩, ভাইস- চেয়ারম্যান ৫ ও সংরক্ষিত মহিলা ভাইস- চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়ন পত্র দাখিল

  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩৯২ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,
ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে  ৫ জন  এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে, ২১ এপ্রিল রোববার সহকারী রিটানিং  অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন ।

চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ- কমিটির সাবেক সদস্য কাজী শাহজামান বাবুল এবং নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজমুল হাসান সেলিম ।

ভাইস – চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী  তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন, তারা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ – সভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুল,  মুফতি মুস্তাফিজুর রহমান, যুবলীগ নেতা মোঃ রাকিবুজ্জামান লস্কর এবং সাহেব আলী মিয়া। 

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও  উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম – সাধারণ সম্পাদক কামরুন্নাহার রিটা, উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী সাহানা পারভিন মনি ও  আইরিন খান।

মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির  জানান, আগামী ২১ মে নগরকান্দা  উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে নগরকান্দা  উপজেলা পরিষদ গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ  ৬৯  হাজার ৪ শত ৯৭  জন, এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮৮ হাজার ৭৪ জন এবং নারী ভোটারের সংখ্যা  ৮১  হাজার ৪ শ ২৩  জন। আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মাঝে উৎফুল্ল বিরাজ করছে।
ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য অধির আগ্রহে ভোট দেওয়ার অপেক্ষা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho