1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত-৩০

  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩৬৬ Time View

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ প্রায় ৩০জন যাত্রী আহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আলমদস্তা বড় ব্রীজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে রাজৈরসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। তবে দুই বাসের চালকের অবস্থা গুরুতর। পরে মহাসড়কের দুই পাশে প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হলে দুরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি ইজিবাইককে অভারটেক করার সময় ঢাকা গামী হানিফ পরিবহন ও অপর দিকে থেকে আসা বরিশাল গামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি বাসের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। এতে দুটি বাসের চালক বাসের ষ্টিয়ারিং মধ্যে চাপা পড়ে যায়। পরে পুলিশ এসে অনেক চেষ্টার পর তাদের উদ্ধার। এতে দুই বাসের চালকসহ প্রায় ৩০জন যাত্রী আহত হয়। গুরুতর আহত হানিফ পরিবহনের চালক ইব্রাহিম (২৮) ও কাজী পরিবহনের চালক নাছির (৫৫), যাত্রী রাকিব (১৮), আরিফ শিকদার (৪৫), তিতি মৌলিককে (২৪) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যান্য আহত যাত্রীদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। দুর্ঘটনার পরে মহাসড়কের দুই পাশে প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দুরপাল্লার যাত্রী দুর্ভোগের মুখে পড়ে।

এ বিষয়ে রাজৈর থানার ওসি মোঃ আসাদুজ্জামান হাওলাদার আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho