1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন -এর শ্রদ্ধা

  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩৭৯ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন‌।

আজ সোমবার (২২ এপ্রিল) সকাল ১০ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পরে তিনি ‘৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু- বঙ্গমাতা সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধে আত্ম- উৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।

এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলী আফিফা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমান, দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক পরামর্শদাতা সং ইয়াং, দূতাবাসের প্রথম সচিব কুই ইফেং, দ্বিতীয় সচিব শি জুলিয়াং, অ্যাটাচি লিয়াং শুইং, বাংলাদেশে চাইনিজ এন্টারপ্রাইজ এসোসিয়েশনের সভাপতি কে চাংলিয়াং সহ চীনা দূতাবাসের পদস্থ কর্মকর্তারাগণ ও টুরিস্ট পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্য বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে সেখানে স্বাক্ষর করেন। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন‌ বলেন, বাংলাদেশে আরো বেশি বিনিয়োগে আগ্রহী চীন। বাংলাদেশের সঙ্গে পূর্বের চেয়ে আরো বিনিয়োগ বাড়াতে চীনের প্রধানমন্ত্রীও আগ্রহী বলেও জানান তিনি।

এরপর চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন‌ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরে টুঙ্গিপাড়ায় “বিজয় গেস্ট হাউজ” -এ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন‌ কিছু সময় বিশ্রাম ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho