1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জে তীব্র গরমে পানি হাতে শহরের রাস্তায় পুলিশ সুপার আল-বেলী আফিফা 

  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩৭৪ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে প্রচন্ড তাপদাহে (৪০° ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায়) দিনমজুর, গাড়ির ড্রাইভার, খেটে খাওয়া মানুষ, পথচারী, অটো, ভ্যান ও রিক্সা চালকদের সেবায় পানি ও খাবার স্যালাইন হাতে শহরের বিভিন্ন সড়কে গোপালগঞ্জ পুলিশ সুপার আল-বেলী আফিফা। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট, ট্রাফিক পুলিশ বক্স ও ঢাকা -খুলনা মহাসড়কের পুলিশ লাইনে পুলিশ বক্সের পাশে দিনমজুর, পথচারী, রিক্সাচালকদের হাতে এ সকল পানি ও খাবার স্যালাইন নিজ হাতে তুলে দেন পুলিশ সুপার।

পুলিশ সুপার আল-বেলী আফিফা গণমাধ্যমকে বলেন, এই তীব্র গরমে যারা কাজ করছেন দিনমজুর, রিক্সাওয়ালা, অটো চালক ও আমাদের ট্রফিক পুলিশ তাদের সহমর্মিতা জানানো এবং ওদের পাশে থাকার জন্য আমাদের এ উদ্যোগ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার উখিংমে, অতিরিক্ত পুলিশ (ডিএসবি) কাজী মোহাম্মদ মাহাবুব, সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত হারুন অর রশিদ, ট্রাফিক সার্জেন্ট কামরুল ইসলাম, জেলা পুলিশ, ডিবি পুলিশ, থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্য সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho