1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ

সাবেক মেয়র রেজাউল হক সিকদার রাজুর মৃত্যুতে গোপালগঞ্জে শোকের ছায়া

  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৪০৪ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের সাবেক পৌর মেয় রং রেজাউল হক সিকদার রাজু বুধবার (২৪ এপ্রিল) সকাল ৮টার সময় ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

গোপালগঞ্জের কৃতি সন্তান রাজু সিকদার গোপালগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব সুনামের সহিত পলন করেন, বাংলাদেশ কেন্দ্রীয় শ্রমিক লীগের অন্যতম নেতা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মফস্বল  সাংবাদিক ইউনিয়নের গোপালগঞ্জ জেলা শাখার উপদেষ্টা হিসেবেও তিনি নিয়োজিত ছিলেন। রেজাউল হক সিকদার রাজু -এর মৃত্যুতে প্রেসক্লাব গোপালগঞ্জ, সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) গোপালগঞ্জ জেলা শাখা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখা সহ সকল শ্রেণি-পেশার মানুষ গভীর দুঃখ প্রকাশ করেছেন।

তার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ দলটির সকল সংগঠন গভীর শ্রদ্ধা ও তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেছেন। তার মৃত্যুতে গোপালগঞ্জ জেলার সকল শ্রেণির শ্রমিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

রাজু সিকদারের জানাজার নামাজ বুধবার (২৪ এপ্রিল) বাদ আছর  কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho