1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জের উন্নয়ন করাই হবে আমাদের সকলের উদ্দ্যেশ্য চরমানিকদাহ মিয়াবাড়ির নির্বাচনী জনসভায়

  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৪৯০ Time View

-কামরুজ্জামান ভূইয়া(লুটুল)

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের চর মানিকদাহ মিয়া বাড়ির বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য কালে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান কামরুজ্জামান ভূইয়া (লুটুল) একথা বলেন। তিনি আরো বলেন, আমাদের বেকার যুব সমাজকে কর্মের দিকে টেনে আনতে হবে, তাদেরকে কম্পিউটার ট্রেনিং এর মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত সম্ভব। তিনি আসছে আগামী ৮মে গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে তার প্রতীক টেলিফোন মার্কায় ভোট প্রার্থনা ও দোয়া চান।

পুরাতন মানিকদাহ গ্রামের বদর বিশ্বাসের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি গোলাম আহাদ মিয়া, সাহাদত হোসেন মিয়া, মোঃ ইউনুস মিয়া, কামাল মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এসময় কামরুজ্জামান ভূইয়া লুটুলের নির্বাচনী সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রবিউজ্জামান টিটো, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান (টুয়েল), থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক লিটু, সাবেক ছাত্রনেতা চৌধুরী অছিকুজ্জামান (অসিম), গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বুলবুল আহম্মেদ, সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি মোঃ নজরুল ইসলাম (হিরা), জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রাশেদ আহম্মেদ রিকো, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা, রমজান মিয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho