1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মাদারীপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ১০

  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৩৭৭ Time View

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সবুজ সরদার (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত আরও ১০ যাত্রী। শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ সরদার বরিশালের হিজলা উপজেলার পওনীভাঙ্গা এলাকার মৃত হামদু সরদারের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে একটি পিকআপ। মাঝপথে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় আসলে পিকআপের সামনের ডানদিকের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রন হারায় চালক। এ সময় বিপরীত দিক ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক সবুজ সরদার নিহত হন। এ সময় হানিফ পরিবহনের চালকসহ বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ থাকলে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে হাইওয়ে পুলিশ।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক আসাদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ চালক সবুজ সরদার মারা গেছে। এছাড়া আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার এসআই বিজয় প্রসাদ রায় জানান, পিকআপের সামনের ডানদিকের চাকা ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho