1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জে নানা আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ- ২০২৪ উদযাপন

  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৪৫৯ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে নানা আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ -২০২৪ উদযাপন করা হয়েছে।

কারিগরি শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসারের জন্য গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে “কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ -২০২৪” উদযাপন উপলক্ষ্যে রোববার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ সুশাসন চত্বরের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামছুল আরেফীনের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এর আগে রংবেরঙের বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ সূচনা অনুষ্ঠিত হয়।

এসময় গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মাইনুল আহসান, গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আইয়ুবুর রহমান সহ গোপালগঞ্জ জেলার সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী
ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে “কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ -২০২৪” উদযাপন উপলক্ষ্যে অভিভাবক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে মত বিনিময় করেন গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মাইনুল আহসান, উপাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈম, চীফ ইন্সট্রাক্টর (কম্পিউটার) মোঃ নাসিরউদ্দীন আহমেদ, চীফ ইন্সট্রাক্টর (নন-টেক),
মোহাম্মদ কামাল হোসেন সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho