1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

টুঙ্গিপাড়ায় শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগ, জামাই সহ আহত-২

  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৩৭৩ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পারঝনঝনিয়া পাকুরতিয়া বাজারের কাপড় ব্যবসায়ী মোঃ নুর-নবী (নুহু) এর ওপর হামলা চালায় কোটালীপাড়া উপজেলার শ্বশুর বাড়ির লোকজন। হামলায় আহত হন জামাই মোঃ নুর-নবী (নুহু) সহ মারামারি ঠেকাতে আসা পাশের কাপড় ব্যবসায়ী খোরশেদ আলম।

ওই এলাকায় সরেজমিনে গেলে জানা যায়, রোববার (২৮ এপ্রিল) বেলা ১১টার সময় পূর্ব শত্রুতার জের ধরে কোটালীপাড়ার মাঝবাড়ি এলাকা থেকে এসে হঠাৎ হামলা করে হামলাকারীরা নুহুর দোকানে ঢুকে নুহুকে মারপিট করে দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা, মোবাইল, ব্যাংকের কার্ড ছিনিয়ে নিয়ে যায়। নুহুর ওপর হামলার কথা শুনে পাশের এক কাপড় ব্যবসায়ী খোরশেদ আলম ঠেকাতে আসলে হামলাকারীরা তার ওপরও হামলা চালায়।

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ নুর-নবী নুহু বলেন, আজ ২৮/০৪/২৪ ইং তারিখ আনুমানিক ১১.০০ টায় আমার স্ত্রী আমার শ্বশুর বড়ির লোকজনদের পাকুরতিয়া বাজারে ডেকে এনে আমার ওপর আক্রমণ করে। তারা আমাকে এলোপাথারি ভাবে কিলঘুষি মেরে আমাকে নিলা ফোলা জখম করে আমার পাশের ব্যবসায়ী খোরশে আলম মারপিট ঠেকাতে আসলে আমার শ্বশুর বড়ির লোকজন তাকেও মারপিট করে নিলাফোলা জখম করে। আমি গত ১৭ বছর আগে বিয়ে করে মালয়েশিয়ায় যাই। আমি ১৪ বছর বিদেশ থেকে গত ০৩ বছর আগে দেশে আসি আমার বাড়িতে আমার বিদেশে থাকা অবস্থায় আমার সকল টাকা-পয়সা আমি আমার স্ত্রী সাথী বেগম এর অ্যাকাউন্টে পাঠিয়েছি। গত ১৪ বছর বিদেশে থেকে টাকা-পয়সা পাঠাই। এখন আমি আমার স্ত্রীর নিকট আমার গচ্ছিত টাকা চাইলে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে বিশ লক্ষ টাকা দিয়েছে বলে দাবি করে উল্টো চাপ সৃষ্টি করে আমার সাথে এরূপ আচরণ করছে। আমার বিদেশ থেকে পাঠানো টাকার কোন হিসাব চাইলে ওরা দেয় না, উল্টা আমার সাথে এই সকল বাজে ব্যবহার করছে, আমাকে তারা এখনো হুমকি-ধমকি প্রদান করছে সেই সাথে তারা আমাকে মেরে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেয়। এখন আমার জীবন নিয়ে আমি মারাত্মক ঝুঁকির মধ্যে আছি।

পরে এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানায় নুর-নবী (নুহু) নিজে বাদী হয়ে শ্বশুর নূর মোহাম্মদ (৬০), শালক সাগর (৪০), শাশুড়ি মমতাজ বেগম (৫৫), সর্ব সাং- মাঝবাড়ি, থানা-কোটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ এবং স্ত্রী সাথী বেগম (৪২) এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho