1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মহারাজপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মিয়ার বিরুদ্ধে সরকারি জমি দখলে সহায়তা ও অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৪০০ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন মিয়ার বিরুদ্ধে মাইট্টা ব্রিজ বাজার সংলগ্ন সরকারি জমি দখলে সহায়তা প্রদান সহ তার নিকট আত্মীয়ের (বোনজামাই এর) জায়গায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে তা ভরাট করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এবিষয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গোপালগঞ্জ থেকে একাধিক গণমাধ্যমকর্মী মাইটা ব্রিজ বাজার সংলগ্ন ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা মেলে।

সরকারি জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণের বিষয়ে একই ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলামের সাথে যোগাযোগ হলে তিনি ইউপি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন মিয়ার সাথে যোগাযোগ করতে বলেন। পরে ইউপি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন মিয়ার নিকট জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

স্থানীয় বনগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাকে না পেয়ে তার মুঠোফোনে ওই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাককে সরকারি জায়গায় মহারাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন মিয়ার যোগসাজশে কিভাবে মার্কেট নির্মাণ হচ্ছে তা জানতে চাইলে তিনি বলেন? আমি এর আগে অভিযোগ পেয়ে অনেকবার গিয়ে বাঁধা দিয়েছি। আমি মামলাও দিয়েছি। এখন স্যারেরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবেন। কবে করবেন জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে ফোনটি কেটে দেন!

প্রতিবেদন লেখার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের প্রতিনিধি এ বিষয়ে অভিযুক্ত মহারাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন মিয়ার মুঠোফোনে ০১৭…১৭ মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে তার বক্তব্য নিতে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি ব্যস্ত করে দেন। যদিও বা ওই দিন সকালে তার সাথে এ বিষয়ে গণমাধ্যমকর্মীর কথা তিনি রূঢ় আচরণ করেন।

এবিষয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের সাথে যোগাযোগ হলে তিনি বলেন, অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho