1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ

বঙ্গবন্ধুর সমাধিতে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের নবনিযুক্ত ৩ বিচারপতির শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৩৬০ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের নব নিযুক্ত বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, মোঃ শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন। বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ১০ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে বিচারপতিগণ বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা ‘৭১- এর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফেরাত, ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় আপীল বিভাগের রিসার্চ এন্ড রেফারেন্স অফিসার (যুগ্ম জেলা জজ) এ.বি.এম আশফাক-উল হক, মোহাম্মদ মিল্লাত হোসেন, নওরীন আক্তার কাঁকন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামছুল আরেফীন, পুলিশ সুপার উখিংমে, গোপালগঞ্জের সিনিয়র সহকারী জজ শফিকুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতি বঙ্গবন্ধু ভবনের সংরক্ষিত পরিদর্শন বইতে পৃথক পৃথকভাবে মন্তব্য লিখে সেখানে স্বাক্ষর করেন। এরপরে দুপুর সাড়ে ১২ টায় বিচারপতিগণ ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।

এর আগে ওই দিন সকাল সাড়ে ৭ টার দিকে বিচারপতিগণ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ হতে সড়ক পথে পতাকাবাহী গাড়িযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল সাড়ে ১০ টায় জাতির জনকের সমাধিস্থলে এসে পৌঁছান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho