1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

রাজৈরে আগুনে পুড়ে ছাই বসতবাড়িসহ ৯ দোকান, ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি

  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৩৬২ Time View

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে পুরান কাঠপট্রিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় একটি বসতবাড়ি ও ৮টি কাঠের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার গভীর রাতে উপজেলার টেকেরহাট বন্দরের শংকরদীরপাড় পুরান কাঠপট্রি এলাকায় এ ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে আরও ৫টি কাঠের দোকান ও ২টি বসতবাড়ি আংশিক পুড়ে যায়। এতে ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানায়, একটি দোকান ঘরের বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ অগ্নিকান্ডে আবু বক্কর সিদ্দিকের ৩টি, জমেত শেখের দুটি ও মস্তফার একটি কাঠের দোকানসহ ৮টি দোকান ও একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং ৫টি কাঠের দোকান ও ২টি বসতবাড়ি আংশিক পুড়ে যায়।

টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ষ্টেশন অফিসার মোঃ মেহেদী হাসান জানান, অগ্নিকান্ডে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হই। এ অগ্নিকান্ডে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho