1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

কোটালীপাড়ায় বজ্রপাতে প্রাণ গেল দুই শ্রমিক ও গবাদি পশুর

  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৩৮১ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

সম্প্রতি তীব্র তাবদাহের পর স্বস্তির বজ্রবৃষ্টি কেড়ে নিলো গোপালগঞ্জের কোটালীপাড়ার দুই জন শ্রমিক ও দুটি গবাদি পশুর প্রাণ। গতকাল মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। জনা যায়, উপজেলার কলাবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের নগেন্দ্রনাথ বল্লভের ছেলে সঞ্জিত বল্লভ (২০) পার্শ্ববর্তী মাদারীপুরে মিষ্টির দোকানে শ্রমিক হিসাবে কাজ করে আসছিলেন। বৃষ্টির শুরু হলে হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সঞ্জিতকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়াও একই ইউনিয়নের নলুয়া গ্রামের অবিনাশ হালদারের ছেলে কৃষক অখিল হালদারের দুটি গাভী নিজ গোয়ালঘরে বাঁধা অবস্থায় বজ্রপাতে মারা যায়।

অপরদিকে, একই দিনে আমতলী গ্রামের কাশেম আলী বেপারীর ছেলে আলমগীর হোসেন বেপারী (৫৫) শ্বশুরবাড়ী টুঙ্গিপাড়ার চর গোপালপুর বেড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হয় বলে জানিয়েছেন আমতলী ইউপি সদস্য সেলিম মিয়া।

প্রতিবছর বজ্রপাতে যে পরিমাণ জন্মালের ক্ষতি হচ্ছে তা সত্যি উদ্বেগের কারণ। সরকারের সংশ্লিষ্টদের কে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার অভিমত জানিয়েছেন প্রতিবেদক সহ সমাজের সুধীজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho