1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসনেই বিএনপি জয়ী চাঁদা না পেয়ে লঞ্চঘাটের কাজ বন্ধের অভিযোগ চাঁদপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মানিকের বিরুদ্ধে গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ইজিবাইক-চালক আরমান শেখের হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ 

  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩৭৪ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজিবাইক চালক আরমান শেখের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি টুঙ্গিপাড়া শাখা।

মঙ্গলবার (১৪ মে) বেলা ১১ টায় এ কর্মসূচি পালন করেন ইজিবাইক গাড়ির চালকগণ। টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মুন্সিরচর গ্রামের বাসিন্দা গণমাধ্যমকর্মী মোঃ তপু শেখের ছেলে নিহত আরমান শেখ (১৯) গত ১১মে শনিবার দুপুর থেকে তাঁর ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ হন। গত রোববার ১২ মে বিকাল তিনটার দিকে টুঙ্গিপাড়া উপজেলার দাড়িয়ারকূল নদীর পাড় থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেন।

আরমান শেখের নির্মম হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার সকাল ১১ টার দিকে ইজিবাইক চালকেরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাস স্ট্যান্ডে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একে অপরের হাতে হাত রেখে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি টুঙ্গিপাড়ার সভাপতি মিটু শেখ, সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুম শেখ, সাংগঠনিক সম্পাদক ইছাক মোল্লা সহ প্রায় ২ শত অটোচালক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho