1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

অফিসার্স ক্লাবের নবনির্বাচিত চেয়ারম্যান ও মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন সকল নেতৃবৃন্দদের সাথে নিয়ে গতকাল দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২৮৬ Time View

অফিসার্স ক্লাবের নবনির্বাচিত চেয়ারম্যান ও মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন সকল নেতৃবৃন্দদের সাথে নিয়ে গতকাল দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ছবিঃ………….. 

বঙ্গবন্ধুর সমাধিতে অফিসার্স ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

অফিসার্স ক্লাব, ঢাকা-এর নবনির্বাচিত চেয়ারম্যান ও মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক সাবেক সচিব মেজবা উদ্দিনের নেতৃত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দদের সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। এর আগে মন্ত্রীপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন তার সহধর্মিনীকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শনিবার (১৮ মে) দুপুর ২ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (পিআরএল) মুস্তাকীম বিল্লাহ ফারুকী বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম, গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক সহ মন্ত্রীপরিষদ বিভাগ ও ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তাঁরা ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা সহ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।  এরপর চেয়ারম্যান ও মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন সকলকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন। পরে চেয়ারম্যান ও সম্পাদক বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে সেখানে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho