1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

গোপালগঞ্জে উগ্রবাদ প্রতিরোধে আইন- শৃঙ্খলা বাহিনীর করণীয় ও প্রতিরোধে আলেমদের ভূমিকা শীর্ষক সেমিনার

  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩২৩ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে “উগ্রবাদ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর করনীয়” ও “উগ্রবাদ প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা” শীর্ষক  সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৯ মে) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত বাংলাদেশে পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় দিনব্যাপি এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 “উগ্রবাদ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর করনীয়”  এবং উগ্রবাদ প্রতিরোধে আলেম সমাজের ভুমিকা” শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব আল-বেলী আফিফা পিপিএম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, গোপালগঞ্জের জেল সুপার আল-মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত সেমিনারে প্রধান আলোচক ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের এডিসি ইশতিয়াক আহমেদ। তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জঙ্গিবাদ দমনে কার কি ভূমিকা? সে সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন।পাশাপাশি “ডেরাডিকেলাইজেশন” সম্পর্কে সকলের মাঝে স্পষ্ট ধারনা সৃষ্টির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করেন। ডেরাডিকেলাইজেশন – বলতে চরম রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় দৃষ্টিভঙ্গি সহ একজন ব্যক্তিকে বিষয়গুলিতে আরো মধ্যপন্থী অবস্থান গ্রহণ করতে উৎসাহিত করার একটি প্রক্রিয়া বোঝায়।

এছাড়াও উক্ত সেমিনারে জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা-সদস্যবৃন্দ, কারারক্ষী বাহিনীর সদস্য, আনসার সদস্যগণ এবং আলেম সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho