1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

নগরকান্দায় কাজী শাহ্ জামান বাবুল সালথায় ওয়াদুদ মাতুব্বর চেয়ারম্যান নির্বাচিত

  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৩৭৪ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় কাজী শাহ্ জামান বাবুল ও সালথা উপজেলায় ওয়াদুদ মাতুব্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দুজনেই আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার দেশের ১৫৬ টি উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয় মঙ্গলবার।
তারই অংশ হিসেবে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ ও কোন প্রকার অপ্রিতীকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে।
এতে নগরকান্দায় আনারস প্রতীক নিয়ে কাজী শাহ্ জামান বাবুল ৩৭২০০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ মনিরুজ্জামান সরদার পেয়েছেন ২৪৪৩৬ ভোট। নগরকান্দায় ভাইস- চেয়ারম্যান হিসেবে টিউবওয়েল প্রতীক নিয়ে ২৬৯১৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মুফতি  সৈয়দ মুস্তাফিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দী রাকিবুজ্জামান লস্কর টিয়াপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ১২৩৯২ ভোট।
সংরক্ষিত নারী সদস্য হাঁস প্রতীক নিয়ে শাহানা পারভীন ২৫৩৫৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল প্রতীক নিয়ে মোসাঃ আইরিন খানম পেয়েছেন ২১১৮৩ ভোট।

অন্যদিকে সালথায় ওয়াদুদ মাতুব্বর ৩৭৭৪৭ ভোট পেয়ে আনারস প্রতীক নিয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী (নির্বাচন থেকে নাম প্রত্যাহার) ওয়াহিদুজ্জামান মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩৬৫ ভোট।
ভাইস- চেয়ারম্যান পদে শওকত হোসেন মুকুল টিউবওয়েল প্রতীক নিয়ে ১৬৪১০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আসাদ মাতুব্বর চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১২০৮৪ ভোট। সংরক্ষিত নারী সদস্য পদে (মহিলা ভাইস চেয়ারম্যান)  মোরশেদা খানম ফুলবল প্রতীক নিয়ে ১৫৫৭৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দী শিরি বেগম কলস প্রতীক নিয়ে পেয়েছেন ১২৫০৩ ভোট।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেছেন উপজেলার ৬৫ টি কেন্দ্রে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।

নবনির্বাচিত নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শাহ্ জামান বাবুল বলেন, আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করায় উপজেলা বাসীর কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। এছাড়াও ভাইস চেয়ারম্যান সৈয়দ মুস্তাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানা পারভীন মনি অনুরূপ উপজেলা বাসীর কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন।
নগরকান্দা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান কাজী শাহ্ জামান বাবুল, ভাইস চেয়ারম্যান সৈয়দ মুস্তাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানা পারভীন মনি জয়লাভ করায় তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নগরকান্দা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক খবরপত্র এর বিশেষ প্রতিনিধি বেলায়েত হোসেন লিটন। একই সাথে সালথা উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ীদেরকেও  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho