1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মুকসুদপুরে কাবির মিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত

  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৮৯৩ Time View

শহিদুল ইসলাম ঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মোঃ কাবির মিয়া ঘোড়া প্রতিক নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান শেখ শাহরিয়ার বিপ্লব নির্বাচিত ও মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া আক্তার নির্বাচিত হয়েছেন।
২১ মে,মঙ্গলবার দেশের ১৫৬ টি উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয় ।
তারই অংশ হিসেবে মুকসুদপুর উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ ও কোন প্রকার অপ্রিতীকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে মোঃ কাবির মিয়া ঘোড়া প্রতিক নিয়ে ৫৪৫৫৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মহিউদ্দীন আহমেদ মুক্ত মুন্সী মোটরসাইকেল প্রতিক নিয়ে ৪২৮১১ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে শেখ শাহরিয়ার বিপ্লব চশমা প্রতিক নিয়ে ৩৩৮৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী মোহাম্মাদ রবিউল ইসলাম উড়োজাহাজ প্রতিক নিয়ে ৩২৭১৫ ভোট পেয়েছেন।মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া আক্তার হাস প্রতিক নিয়ে ৬২৭৫২ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী নাজমা বেগম কলসি প্রতিক নিয়ে ৪৫৮৫৬ ভোট পেয়েছেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান জানিয়েছেন উপজেলার ৯৬ টি কেন্দ্রে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে। মুকসুদপুর উপজেলায় মোট ভোট সংখ্যা ২৬০৫৪২।

নবনির্বাচিত মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া বলেন, আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করায় উপজেলা বাসীর কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। এছাড়াও ভাইস চেয়ারম্যান শাহরিয়ার বিপ্লব ও মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া আক্তার অনুরূপ ভাবে উপজেলা বাসীর কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন।
মুকসুদপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃকাবির মিয়া জয়লাভ করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ অগ্রনী ব্যাংক পরিচালনা পরিষদের পরিচালক খোন্দকার মনজুরুল হক লাবলু,বাটিকামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইবাদত মাতুব্বর, জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর প্রেসক্লাবের সহ – সভাপপতি মোঃশহিদুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃহাফিজুর রহমান লেবু, প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি কাজী মোঃ ওহিদুল ইসলাম ,সদর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিল ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ কাজল শেখ,প্রভাকরদী আবুবকর সিদ্দিকী মাদ্রাসার মেনেজিং কমিটির সভাপতি মোঃ হারুন শেখ উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho