1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মাদারীপুরে পল্লী বিদ্যুতের ভূতুড়ে বিলে বিপাকে গ্রাহক

  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৪৬৬ Time View

মাদারীপুরে পল্লী বিদ্যুতের ভূতুড়ে বিলে বিপাকে গ্রাহক

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে পল্লী বিদ্যুৎ সমিতির অস্বাভিক বিদ্যুৎ বিলের কারণে বিপাকে পড়ছে সাধারণ গ্রাহকেরা। অভিযোগ উঠেছে, প্রতিটি বিলে অতিরিক্ত টাকা যোগ করে দেওয়া হয়েছে। এতে ক্ষোভে ফুঁসে উঠে গ্রাহকেরা। আজ বৃহস্পতিবার সকালে পল্লী বিদ্যুৎতের অতিরিক্ত ভুতুড়ে বিলের প্রতিবাদে উপজেলার ডাসার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করে গ্রাহকেরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরজমিনে গিয়ে জানা গেছে, বিগত মাসের বিদুৎ বিল ঠিক থাকলেও চলতি মে মাসের বিল তৈরিতে গাফিলতির কারণে গ্রাহকের বিলের কাগজে অস্বাভাবিক বিল তৈরি করে পৌঁছে দিয়েছে। এতে ক্ষুব্ধ হয় সাধারণ গ্রাহক।এসময় মাদারীপুর ডাসারের সাব-জেনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিলে ফেটে পড়ে সাধারণ গ্রাহকেরা। এসময় তাদের বিদ্যুৎ বিলের অস্বাভাবিক  কারণ জানতে চান। তোপের মুখে পড়ে পালিয়ে যায়, লাইন ইন্জিনিয়ার সুফল কুমার পাল। পরে পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এবিষয়ে জানতে চাইলে  ডাসার পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মো. তৌহিদুর রহমান বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ জোনাব আলী বলেন, ডাসারের সংশ্লিষ্ট অফিস বিল তৈরি করে। তাঁরাই বিল আদায় করে। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। অস্বাভাবিক বিলের ব্যাপারে আমার জানা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho