1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মাদারীপুরে পানিতে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৪৭৩ Time View

মাদারীপুরে পানিতে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে পানিতে ডুবে চাচাতো দুই বোন মারা গেছে। আজ (২৩ মে) বেলা সাড়ে ৩টার দিকে ডাসার উপজেলার মাইজপাড়া ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকায় বাড়ির পাশে পুকুর থেকে দুই বোনের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন একই এলাকার গোলাম আজমের মেয়ে আফিয়া (৭) ও গোলাম ফারুকের মেয়ে মাসপিয়া (৮)।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের ডাসার উপজেলার মাইজপাড়া ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকার গোলাম আজমের মেয়ে আফিয়া পূর্ব মাইজপাড়া আনোয়ার নুরানী মাদ্রাসায় প্রথম শ্রেণীতে ও একই মাদ্রাসায় গোলাম ফারুকের মেয়ে মাসপিয়া দ্বিতীয় শ্রেণীতে পরে। আফিয়া ও মাসপিয়া দুইজন বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে দুইজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একসাথে দুই শিশুর মারা যাবার ঘটনাটি খুবই মর্মান্তিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho