1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

গোপালগঞ্জে প্রায় ২ লক্ষ শিশু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে

  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৩৩৭ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষে সাংবাদিকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আগামী ১ জুন শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ  এস এম সাকিবুর রহমান।

বুধবার (২৯ মে) সকাল ১০ টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষ “জয়ধ্বনিতে” এ সভা অনুষ্ঠিত হয়। এ বছর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ২৬ হাজার ১৭০ জন সুস্থ শিশুকে আই ইউ -এর একটি নীল রঙের ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৬৪ হাজার ৯৩২ জন সুস্থ শিশুকে আই ইউ -এর একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় মোট ১ লাখ ৯১ হাজার ১০২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খায়ানো হবে। এর মধ্যে সদর উপজেলায় ৪৬ হাজার, কাশিয়ানীতে ৩৭ হাজার, কোটালীপাড়ায় ৩২ হাজার, মুকসুদপুরে ৪৯ হাজার ৯৩০ জন, টুঙ্গিপাড়ায় ১৫ হাজার ৮৭৯ জন ও গোপালগঞ্জ পৌরসভায় ১০ হাজার ২৯৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়নো হবে।
জেলায় ৭টি স্থায়ী কেন্দ্র  ও ১ হাজার ৭০৯টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১ হাজার ৭১৬টি কেন্দ্রে এসব ক্যাপসুল খাওয়ানো হবে।

মেডিকেল অফিসার ডাঃ এস এম সাকিবুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় মেডিকেল অফিসার দিবাকর বিশ্বাস, জেলা ইপিআই সুপারেনটেডেন্ট দিপক রঞ্জন সরকার, পরিসংখ্যানবিদ মনিরুল ইসলাম সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho