1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

কাশিয়ানীতে নানা আয়োজনে মার্সেল ব্রান্ডের ডিজিটাল ক্যাম্পিং সিজন – 20 উদযাপন

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৪৪৯ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জ কাশিয়ানীতে মার্সেল শো-রুম এক্সক্লুসিভ ডিলার জারা ইলেকট্রনিক্সের প্রোপাইটর মোঃ নজরুল ইসলাম শিকদারের সার্বিক তত্ত্বাবধানে, নানা আয়োজনে মার্সেল ব্রান্ড ডিজিটাল ক্যাম্পিং সিজন 20 উদযাপন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা সদর কাশিয়ানী বাজারের মৃধা মার্কেট, সোনালী ব্যাংকের সামনে অবস্থিত মার্সেল শো-রুম জারা ইলেকট্রনিক্স থেকে এক আনন্দ র‍্যালী বের করা হয়।
র‍্যালীটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, পূর্বের স্থানে এসে শেষ হয়।
পরে দোয়া মাহফিল, তবারক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠান শেষে, মার্সেল ইলেকট্রনিক্সের এবারের ঈদ অফার সর্বোচ্চ ১০ লক্ষ টাকা ক্যাশব্যাক, সাথে থাকছে ২০% পর্যন্ত নগদ ডিসকাউন্ট এবং মার্সেল ব্রান্ডের টেকসই ও নানা গুণাবলীর বার্তা নিয়ে, সুসজ্জিত পিকাপ ভ্যান যোগে উপজেলার বড় বড় বাজারে প্রচার করা হয়।
মুক্ত আকাশে বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মার্সেল ব্রান্ডের এডিশনাল ডিরেক্টর মোঃ শিহাবুল হক।
এ সময়, মার্সেল ব্রান্ডের সিনিয়র মার্কেটিং অফিসার মোঃ আসিফ ইকবাল, বীর মুক্তিযোদ্ধার শেখ সিরাজুল ইসলাম, আলিমুজ্জামান বাবু, মোঃ চুন্নু সর্দার, সাবু খাঁনসহ নারী, শিশু ও মার্সেল ভক্ত ক্রেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho