1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

রাজৈরে ৪০ পরিবারের মাঝে ছাগল ও খোয়াড় বিতরণ

  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৩৭৭ Time View

রাজৈরে ৪০ পরিবারের মাঝে ছাগল ও খোয়াড় বিতরণ

মোঃ রনি শেখ, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে ছাগল ও খোয়াড় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে ৪০ জন নিবন্ধিত মৎস্যজীবির মাঝে জনপ্রতি ২টি করে মোট ৮০টি ছাগল, ৪০টি খোয়াড়, পশু খাদ্য ও ঔষধ বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান। এছাড়াও উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বাদশাহ ফয়সাল, স্বাস্থ্য প্রকৌশলী ইসহাক, উপ প্রকৌশলী (বিএডিসি) রুহুল আমিন ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho