1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

জননিরাপত্তা বিভাগের মূলকাজ হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা-জননিরাপত্তা সচিব জাহাংগীর আলম

  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৩২১ Time View

কে এম সাইফুর রহমান,
গোপালগঞ্জঃ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নবনিযুক্ত সচিব জাহাংগীর আলম বলেছেন, রাজনীতি একটি বিষয়, জনশৃঙ্খলা আরেকটি বিষয়। রাজনৈতিক দলগুলো তাদের কর্মকান্ড শান্তিপূর্ণভাবে যেকোনো জায়গায় করতে পারে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে। কিন্তু কোন দলের কর্মকাণ্ড যদি জনবিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি অবশ্যই চেষ্টা করবো যাতে রাজনৈতিক কর্মকান্ডে জনগণের জানমালের কোন ক্ষয়-ক্ষতি না ঘটে। সেক্ষেত্রে বাহিনী গুলোকে যথাযথভাবে প্রয়োগ করে আইনের মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বজায় রাখবো। কারণ জননিরাপত্তা বিভাগের মূলকাজ হল জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

শুক্রবার (৩১ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নবনিযুক্ত সচিব জাহাংগীর আলম
বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব রেজাউল মোস্তফা, যুগ্ম সচিব আবুল ফজল মীর, ধনঞ্জয় কুমার দাস, উপ-সচিব জাহিদ হাসান, মাহবুব রহমান শেখ, গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগ এর উপপরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ বাবুল শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াছ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho