1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৪৩৭ Time View

গোপালগঞ্জ জেলা শহরের ইসলামপাড়ার একটি বাসা থেকে সাজিদ হোসেন নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার (৩ জুন) রাত ১১টার দিকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাজিদ হোসেন কাশিয়ানী উপজেলার সিতারামপুর গ্রামের সফিকুল আসলামের ছেলে এবং গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মা না থাকায় খালার কাছে থেকে পড়ালেখা করছিলেন সাজিদ হোসেন। খালা চাকরি সূত্রে বাইরে থাকেন এবং বাবা রেল পুলিশে চাকরির কারণে তিনিও বাইরে থাকেন। এ জন্য সাজিদ ওই বাড়িতে একাই বসবাস করে লেখাপড়া করতেন।

বন্ধুদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধ্যায় সাজিদ বন্ধুদের ফোনকল করে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। রাতে ফোন বন্ধ পেয়ে বন্ধুরা তাঁর বাসায় গিয়ে জানালা দিয়ে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে এলাকাবাসী ও পুলিশকে জানান।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho