1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

বঙ্গবন্ধুর সমাধিতে র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশীদের শ্রদ্ধা

  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩৩৭ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালক ব্যারিস্টার মোঃ হারুন অর রশীদ বিপিএম।

বুধবার (৫ জুন) বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদের, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোঃ হারুন অর রশীদ বিপিএম র‍্যাবের সদ্য বিদায়ী (অবসর জনিত) মহাপরিচালক এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho