1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার ও কীট প্যারেড সহ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৩৬৮ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে মাস্টার প্যারেড, কীট প্যারেড ও ড্রিল সেডে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম।

মাস্টার প্যারেড ও কীট প্যারেড এবং কল্যাণ সভায় গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)‌ উখিংমে, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শফিকুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মাস্টার প্যারেড পরিচালনা করেন গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পরিদর্শক (ভারপ্রাপ্ত আর আই) মোঃ মিরাজ হোসেন। পুলিশ সুপার আল-বেলী আফিফা তার বক্তব্যে ফোর্সের স্বাস্থ্যবিধি ও নিয়মতান্তিক ভাবে ডিউটি নিয়ে সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। পরে উক্ত সভায় প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho