1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জে কমিউনিটি গ্রুপ মাসিক সভা ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ দ্বি-মাসিক সভা নিয়মিতকরণ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩৯২ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

“দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভঃ স্মার্ট কমিউনিটি ক্লিনিক” এ প্রতিপাদ্যে গোপালগঞ্জে কমিউনিটি গ্রুপ মাসিক সভা ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ দ্বি-মাসিক সভা নিয়মিতকরণ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুন) বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষ জয়ধ্বনিতে গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএসসি) কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট স্বাস্থ্যসেবা বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমান।

উক্ত কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকিয়া পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাঃ নাহিদ ফেরদৌসি, সিবিএইচসি এর প্রোগ্রাম ম্যানেজার ডাঃ গীতা রানী দেবী।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ এস এম সাকিবুর রহমানের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিবিএসসি’র ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ বিথী মজুমদার, ডাঃ ফাতেহা করিম, সদর উপজেলার মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ সাইদুজ্জামান জুয়েল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার দিবাকর বিশ্বাস, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, শেখ মোস্তফা জামান, কে এম শফিকুর রহমান, সিবিএসসি সদস্য ইয়াহিয়া বিশ্বাস, রবিউল ইসলাম, নুরুল ইসলাম প্রমুখ।

এসময় সদর উপজেলার আওতাভুক্ত বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের সেবা প্রদানকারীরা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho