1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

রাজৈরে ভবনসহ জায়গা কিনে বিপদে প্রবাসী: সৌদি থাকা অবস্থায় ৩ মামলার শিকার প্রবাসীর সংবাদ সম্মেলন

  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৫২০ Time View

মোঃ রনি শেখ, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে ভবনসহ জায়গা কিনে মহাবিপদে পড়েছেন প্রবাসী মোহাম্মদ আলী শেখ(৪৫)। তিনি সৌদি অবস্থানরত সময় তার বিরুদ্ধে ৩টি সহ মোট ৪টি মামলা করেছে জায়গা বিক্রেতা হান্নান লস্করের ভাই ও স্বজনেরা। এরই প্রতিবাদে শনিবার (৮ জুন) দুপুরে উপজেলার টেকেরহাট বন্দরে রাজৈর উপজেলা প্রেসক্লাব স্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই সৌদি প্রবাসী। তিনি উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মহিষমারি গ্রামের মোস্তফা শেখের ছেলে।

সংবাদ সম্মেলনে সৌদি প্রবাসী মোহাম্মদ আলী শেখ বলেন, আমি উপজেলার মহিষমারি গ্রামে আমার প্রতিবেশী হান্নান লস্করের কাছ থেকে ২৩ লাখ টাকা দিয়ে একতলা একটি ভবন সহ ১০ শতাংশ জায়গা কিনেছি। কিন্তু আমাকে নোটারী করে বায়নাপত্র দিয়ে প্রথমে ১০ লাখ ও পরে স্ত্রীকে ডাক্তার দেখানোর কথা বলে আরো ১০ লাখ টাকা নিয়ে পরিবারসহ আমেরিকা চলে গেছে হান্নান। এখন আমাকে দলিলও দেয় না আর জায়গাও বুঝিয়ে দিচ্ছে না। উল্টো আমাদের নামে সন্ত্রসী হামলা ও চাঁদাবাজিসহ বিভিন্ন ধারায় ৪টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এরমধ্যে ৩টি মামলা দায়েরের সময় আমি সৌদি ছিলাম। আমি দেশে আসার পর ঘর পুড়িয়ে আরেকটি মামলা করেছে।

এসময় তার ছোট বোন জামাই মাসুদ মিনা বলেন, আমি থাকি টেকেরহাট পূর্ব স্বরমঙ্গল গ্রামে। মহিষমারি আমার শ্বশুরবাড়ি, মোহাম্মদ আলী আমার সোমন্দি (স্ত্রীর বড় ভাই)। এই সূত্র ধরে কোন ঝামেলা হলেই আমাকে মামলায় দেওয়া হয়। অথচ যারা মামলা করে তারা আমাকে চেনে না আর আমিও তাদেরকে চিনি না। আমি সরকারের কাছে এসব মিথ্যা মামলাকারীদের সুষ্ঠু বিচার দাবি করছি।

সংবাদ সম্মেলনে সৌদি প্রবাসী মোহাম্মদ আলী শেখের বাবা মোস্তফা শেখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho