1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

শিবচরে খামারে অগ্নিকাণ্ড, ১৩ গরু ও সাড়ে ৩ হাজর মুরগি পুড়ে ছাই

  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৪০৩ Time View

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে একটি খামারের ১৩ টি কোরবানীর গরু ও তারপাশের মুরগির খামারের সাড়ে ৩ হাজার মুরগি পুড়ে মারা গেছে। গতকাল দিবাগত রাত ৩ টার দিকে জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কালিখোলা এলাকার মিলন মুন্সির গরুর খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ভুক্তভোগী জানান, গতরাতে খামারে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই খামারে ১৪টি গরু বাধা ছিল। আগুনের টের পেয়ে রশি কেটে দিলে  একটি গরু ছুটে যায়। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে খামারে থাকা বাকি ১৩ টি গরু পুড়ে যায়। একই সঙ্গে পাশের খামারের আরো ৩ হাজার ৫’শত টি মুরগী মারা যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী।

খামারের মালিক মিলন মুন্সি জানান, গত বছর গরুগুলো ক্রয় করেছি। এবছর কোরবানিতে বিক্রি করার জন্য এই গরুগুলো প্রস্তুত করা হয়েছিল। আমি অনেক কষ্ট করে তিল তিল করে গরুগুলোকে আমরা লালন পালন করেছি। বর্তমান বাজার মূল্যে গো খাবারের অনেক চওড়া মূল্য। গো খাদ্যের চাওড়া মুল্যে থাকার পরও কিছুটা লাভের আশায় আমরা গরুগুলোকে লালন পালন করেছি। আজকে বিভিন্ন গরুর হাটে এই গরুগুলোকে বিক্রির জন্য নেওয়ার কথা ছিল। কিন্তু রাতেই অগ্নিকাণ্ডে গরুর খামারের ১৩ টি গরু পাশে রাখা মুরগির খামারে প্রায় সাড়ে তিন হাজার মুরগি পুড়িয়ে মারা যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho