1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত- ২

  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৩৬৩ Time View

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে ত্রিমুখী সংঘর্ষে ইজিবাইক চালকসহ দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সকাল ১১ টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাটের সীমান্তবর্তী এলাকা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী নামক স্থানে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও ইজিবাইকের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও ২ যাত্রী আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা গ্রামের শুকুর আলীর ছেলে ইজিবাইক চালক রাজিব শেখ (২৫) ও একই উপজেলার রাঘদি ইউনিয়নের মোল্লাদি গ্রামের কুটি মিয়া শেখের ছেলে সাহেব আলী শেখ(৫০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে মাদারীপুরগামী একটি প্রাইভেটকার ও টেকেরহাটগামী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইজিবাইকে থাকা ৪ জন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক রাজিবকে মৃত ঘোষণা করেন। এবং অপর আহতদের মাঝে দুজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে সাহেব আলী মারা যায়। এছাড়া গুরুতর আহত সাবিহা আক্তারকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আবু নোমান জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho