1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

রাজৈরে পুকুরে পানিতে ডুবে এক শিশু নিহত, আরেক শিশু আহত

  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৩৫৭ Time View

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে পুকুরের গোসল করতে গিয়ে পানিতে ডুবে অংকন তালুকদার নামে ৪ বছরের এক শিশু ছেলে মারা গেছে। একই সঙ্গে স্বপ্না নামে ৪ বছরের আরও এক কন্যা শিশু আহত হয়। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে উপজেলার আমগ্রাম ইউনিয়নের লখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু অংকন একই গ্রামের হরিচাদ তালুকদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের লোকজনকে না জানিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় দুই শিশু স্বপ্না ও অংকন। এ সময় দুজনকেই ডুবন্ত অবস্থায় দেখতে পায় অন্য এক শিশু। পরে পরিবারের লোকজনকে জানালে তাদের পানি থেকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক অংকনকে মৃত্যু ঘোষণা করেন এবং স্বপ্নাকে গুরুতর আহত অবস্থায় ভর্তি রাখা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার আসাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho