1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আলফাডাঙ্গা আগুনে বাড়ি পুড়া ক্ষতিগ্রস্ত ২ পরিবার পেলো ঘর

  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৩৬৫ Time View

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর আলফাডাঙ্গার ঝাটিগ্রাম পূর্ব পাড়ায় আগুনে বাড়ি পুড়া ক্ষতিগ্রস্ত ২ পরিবার পেলো ঘর।
জানা গেছে, গত ১৫ রমজান আলফাডাঙ্গা ঝাটিগ্রাম পূর্ব পাড়ার আতিয়ার মুন্সীর বাড়িতে অগ্নিকাণ্ডে বশীভূত হয় আতিয়ার মুন্সী ও রাজু মুন্সীর আসবাবপত্র সহ ঘরবাড়ি।
এ খবর পেয়ে, ব্যক্তিগত অর্থায়নে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর তৈরি করে দিয়েছেন ইশান-কামিনী কোম্পানি লিমিটেড মরিশাস এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক প্রবাসী আকাশ মিয়া। শুধু তাই নায়, ক্ষতিগ্রস্তদের ঘরে বৈদ্যুতিক সিলিং ফ্যানের ব্যবস্থাও করে দেন তিনি।
সেই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারদের ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মনিরুল হক।
গতকাল শুক্রবার (২১ জুন )বেলা ৩টায় আনুষ্ঠানিক ভাবে স্থানীয়দের সাথে নিয়ে এ ঘরের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী মনিরুল হক ও প্রবাসী আকাশ মিয়া।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের শান্তি কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে আলফাডাঙ্গার সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন বুলবুল, ইউনিয়ন আ, লীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, হাসান মিয়া, জাকির হোসেন মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঘর প্রাপ্তি রাজু মুন্সী সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা প্রবাসী আকাশ মিয়ার দেওয়া ঘর পেয়ে খুশি। তিনি ঘর না করে দিলে আমাদের খোলা আকাশের নিচে থাকতে হতো। এছাড়াও আকাশ মিয়া করোনা কালীন সময় থেকে এ পর্যন্ত লক্ষ লক্ষ টাকার অনুদান দিয়েছে আমাদের এলাকা ও আশপাশের এলাকার দুস্থ অসহায় মানুষদেরকে। প্রতি ঈদে হাজার হাজার গরিব দুঃখী মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করে থাকেন তিনি। আমরা তাঁর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রবাসী আকাশ মিয়াকে আরও ধনসম্পদ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন।

শহীদুল আলম মুন্না
০১৭১৮৫৩১৪৪৮
২২-০৬-৩০২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho