1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

বরগুনায় ব্রিজ ভেঙ্গে দূর্ঘটনা:

  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৩৫৯ Time View

মাদারীপুরে একই পরিবারের ৭ জনের জানাজা সম্পন্ন, শোকে স্তব্ধ পুরো গ্রাম

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
বরগুনার আমতলীতে সড়ক দূর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে ৭ জনই মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া এলাকার একই পরিবারের সদস্য আত্মীয় স্বজন। রবিবার সকাল ৯ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এসময় নিহতের স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙ্গে পড়েন। সেই সাথে দোষীদের তদন্ত সাপেক্ষে বিচার দাবী করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার বরগুনার আমতলিতে বোনের মেয়ে হুমায়রার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে যায় শিবচরের ভদ্রাসনের চরপাড়া গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ, তার স্ত্রী টেলিটক চাকুরীজীবি মুন্নী বেগম (৪০), ২ মেয়ে তাহিয়া (৭) ও  তাসফিহা (১১)। এর আগে বুধবার শিবচরের একই ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বোন ফরিদা বেগম (৪০), ভাবী ফাতেমা বেগম (৪০), ২ ভাগ্নে মাহাবুব খান, সোহেল খান, তার স্ত্রী রাইতি (৩০), রাইতির মা রুমি বেগমসহ (৪০) পরিবারের সদস্যরা ও আত্মীয় স্বজন ওই অনুষ্ঠানে যায়। শুক্রবার বিয়েতে সবাই অংশ নেয়। শনিবার এদেরসহ আত্মীয় স্বজন নিয়ে বৌভাতে অংশ নিতে যাওয়ার পথে দুপুরে বরগুনা জেলার আমতলী এলাকার হলদিয়া-চাওড়া সীমান্তবর্তী চাওড়া হলদিয়া খালের ওপর লোহার ব্রিজ ভেঙে মাইক্রোবাস পানিতে পড়ে যায়। এতে  ব্যাংকার আবুল কালাম আজাদের স্ত্রী মুন্নী বেগম, দুই মেয়ে তাহিয়া, তাসফিহা তার বড় ভাই বাবুল মাদবরের স্ত্রী ফাতেমা বেগম, বোন ফরিদা বেগম, ফরিদা বেগমের ছেলে সোহেল খানের স্ত্রী রাইতি বেগম, রাইতির মা রুমি বেগম নিহত হয়। এদের সবার বাড়ি ভদ্রাসনের সাহাপাড়া ও চরপাড়া গ্রামে।

এদিকে দুর্ঘটনার খবর গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরের ভদ্রাসনের চরপাড়া গ্রামে পৌছালে শোকের মাতম উঠে বাড়িতে। শোকে স্তদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা। আকাশ ভাড়ী হয়ে ওঠে শোকের কান্নায়। দুর-দুরান্ত থেকে এসে ভিড় জমায় মাহাবুবুর রহমান সবুজের বাড়িতে।

ভদ্রাসন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম বেপারি জানান, বুধবার বিয়ের অনুষ্ঠানে তারা বরগুনা গিয়েছিল। পরে সেতু  ভেঙে খালে পড়ে যায় তাদের বহনকারী মাইক্রোবাসটি। এই ঘটনায় মাহাবুবের মা, ভাইয়ের স্ত্রী ও মামার পরিবারের মোট ৭ সদস্য মারা যান।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি খুবই মর্মান্তিক ঘটনা। আমরা  খোঁজ-খবর নিয়েছি। জানাজার নামাজের শরীক হয়েছি। নিহত ৭ জন এর পরিবারের কাছে  প্রশাসনের পক্ষ  থেকে ১০ হাজার করে  মোট ৭০ হাজার টাকা দেওয়া হয়। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

আকাশ আহম্মেদ সোহেল
মাদারীপুর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho