1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

রাজৈরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২৯৮ Time View

মোঃ রনি শেখ, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
গাছ লাগান পরিবেশ বাঁচান এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপার প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের উদ্যোগে ৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে এ গাছের চারাগুলো বিতরণ করা হয়। গাছের চারা পেয়ে ব্যপক খুশি হয় চাহিদা সম্পন্ন শিশুরা।

নারকেল গাছের চারা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিবন্ধী কল্যাণ সংস্থার ম্যানেজিং কমিটির সিনিয়র সহ-সভাপতি আকবর কাজী। এ সময় উপস্থিত ছিলেন, ইতালি প্রবাসী সমাজ সেবক স্বপ্ন মোল্লা, প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেলিম শরীফ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষার্থীরা।

প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেলিম শরীফ জানান, আমি কখনো নিজের জন্য ভাবি নি আমি সবসময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ভেবেছি। আমি মৃত্যুর আগ পর্যন্ত যেন তাদের জন্য কিছু করতে পারি, এটাই আমার প্রত্যাশা এছাড়াও এই বিদ্যালয়টির পাশে সকল কে এসে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।

প্রতিবন্ধী কল্যাণ সংস্থা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা আক্তার জানান, আমরা শিক্ষক কর্মচারী যারা আছি সবাই বিনা পারিশ্রমিকে এখানে এসব অবহেলিত শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছি আমাদের পাশে যেনো সরকার দাঁড়ায়। এখানে ২২৫ জন শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে আজ ৫০ জন শিক্ষার্থীকে মাঝে গাছ বিতরণ করা হলো ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho